একের পর এক ছিঁড়ে ফেলা হচ্ছে মাওলানা মামুনুল হকের ফেস্টুন

নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে গভীর রাতে পরিকল্পিতভাবে মাওলানা মামুনুল হকের নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। একের পর এক ফেস্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ একটি চক্র এই অপকর্ম চালিয়েছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল মহল থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির দায়িত্বশীল পর্যায়ের কোনো ব্যক্তি জড়িত নন।

দায়িত্বশীল সূত্র আরও জানায়, মাওলানা মামুনুল হক সম্পর্কে স্থানীয় মানুষের জানাশোনা ও মূল্যায়ন অত্যন্ত সুস্পষ্ট ও ইতিবাচক। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তারা দাবি করেন, “মেহমান প্রার্থী ভাড়া করা লোকজন দিয়ে উসকানি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য—নির্বাচনী পরিবেশ অশান্ত করা।”

এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হকের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ সংযম ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে। কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দায়িত্বশীলরা বল়েন,“ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ জনগণই রিকশা মার্কায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের যথোপযুক্ত জবাব দেবেন।”

এদিকে এলাকাবাসী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ