
চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার কচুয়া উপজেলা শাখার আয়োজনে ১নং সাচার ইউনিয়নের ৩নং ওয়ার্ড শুয়ারুল এলাকার শুয়ারুল মধ্যপাড়া মোল্লা বাড়ী জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, কচুয়ার মাটি ও মানুষের নেকা মুফতি আনিসুর রহমান কাসেমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতী নুরুল ইসলাম মাদানী ও সেক্রেটারি মাওলানা জয়নাল আবদিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু সাঈদ, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস ১নং সাচার ইউনিয়ন শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোল্লা মুহাঃ মাহদী হাসান হাবিবী।
ইফতার মাহফিলে স্থানীয় আলেম-উলামা, দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।




