
গতকাল (১৭ মার্চ, ২৭ রোজা, মঙ্গলবার) রাত ১১ টা বাজে সাহরী বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে কেরাণীগঞ্জের তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম নাহদাতুল উলামা কেরাণীগঞ্জ।
নাহদার আহবায়ক মাওলানা মাহমুদুল হাসান সাগর ও সদস্য সচিব মাওলানা শাব্বির হাসান আল হাদীসহ অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে কদমতলী গোল চত্বর ও আশেপাশের অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলেমদের পক্ষ থেকে হাদিয়া পেয়ে যারপরনাই আনন্দ প্রকাশ করেছেন সাধারণ নাগরিক। তারা তরুণদের জন্য দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। এসময় এক আবেগঘন ভালবাসার পরিবেশ তৈরি হয়।
পথশিশুদের মাঝেও বিতরণ করা হয় ওদের প্রিয় ‘কাচ্চি’। নিজেদের পছন্দের দোকান থেকে পছন্দমত খাবার অর্ডার করে নিতে পারায় পথশিশুদের মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা রাহাত হুসাইন, মাওলানা শামীম হুসাইন, মুফতী মাসউদুর রহমান সাঈদ, মাওলানা এহসান সাজিদ, মাওলানা আব্দুল ওয়াকিল, হাফেজ আসাদুল ইসলাম ও হাফেজ নোমান বিন সাইফুল ইসলাম প্রমুখ।




