চাঁদা না দেওয়ায় লেগুনার চালককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত লেগুনাচালক নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, চাঁদা নিয়ে পূর্ববিরোধের জেরে নুরে আলমকে মারধর করে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ