চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে দুই ডাব বিক্রেতার ভ্যানভর্তি ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরমান হোসেন বাবু নামে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভার, রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরমান হোসেন বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদল, সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসেন। বেলা ১১টায় আরমান হোসেন বাবু নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতেই তারা হামলা চালায় সেই সঙ্গে ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।

এদিকে, আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি জানান, বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভার জেলা এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু‘র আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন।

অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে অভিযোগের বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোন বন্ধ করে দেন।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ