তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক: চরমোনাই পীর

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি-আদর্শ হলো- ইসলাম। জাহেলিয়াতের চরম বিশৃঙ্খলা দূর করে ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলো। ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ইসলাম সফলতার সঙ্গে বিশ্বকে পরিচালনা করেছে। যে উদ্দেশ্য সামনে নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছে; একমাত্র ইসলামই সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে পারে। তাই তরুণ সমাজকে বলব, তোমাদের জীবনের প্রথম ভোট পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট আল্লাহর মনোনীত আদর্শের পক্ষে হোক।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে গাজীপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সমর্থনে কালীগঞ্জের জামালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

নির্বাচনী জনসভায় গাজীপুর-৫ এর প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, উন্নয়নের কথা বলে দেশে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে, উন্নয়নের কথা বলে দুঃশাসন কায়েম করা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন আনবো- ইনশাআল্লাহ।

এর আগে বাদ জুমা গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের সমর্থনে কোনাবাড়ী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ৯০% মুসলামের দেশে একমাত্র আমরাই হাতপাখা প্রতীক নিয়ে শরিয়া তথা ইসলামের পক্ষে লড়াই করে যাচ্ছি। আমি আপনাদের কাছে শরিয়া ও ইসলামের পক্ষে ভোট দেওয়ার আবেদন করতে এসেছি। এখন সিদ্ধান্ত আপনাদের। অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে, আমি ও আমরা আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ