কুরআন ও সুন্নাহর আলোকে ইলমে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা বাইতুল মুমিন মাদরাসায় নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বেফাক ও মাদানী নেসাবের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন জানান, এখানে তাইসীর থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ এবং পৃথক বিল্ডিংয়ে মাদানি নেসাব প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত চালু রয়েছে। পাশাপাশি এক বছর মেয়াদী ইফতা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। সেখানে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
এ ছাড়া ইসলামিক স্কুল, আধুনিক নুরানী ও নাজেরা বিভাগ এবং জেনারেল সাবজেক্ট সমন্বিত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ চালু রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, প্রজন্মকে কোরআন-সুন্নাহের আলোকে আদর্শরূপে গড়ে তুলতেই আমাদের এই ভিন্নধর্মী উদ্যোগ।
বাইতুল মুমিন মাদরাসা ইতোমধ্যে বেফাক ও আঞ্চলিক শিক্ষাবোর্ডে গৌরবময় সাফল্য অর্জন করে আসছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৬১২-৬০৫১৭০, ০১৬৮৮২৩৮৭৭৭।