ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ রাজধানী তেহরানের বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে যারা সক্ষম, তারা যেন শান্ত থাকেন এবং যতটা সম্ভব অন্য এলাকা ও শহরে চলে যান।
পরিষদ আরও বলেছে, এ সময় সবাইকে শান্তি বজায় রেখে এবং আতঙ্কিত না হয়ে স্থানত্যাগ করতে হবে।
সূত্র : আল জাজিরা