ববি হাজ্জাজের নির্বাচনী পিআর কার্যক্রম পরিচালনা করেছে আওয়ামী সন্ত্রাসী আর এস ফাহিমের পূর্ণাঙ্গ কনটেন্ট সেটআপ

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং লিডার ও জুলাই আন্দোলনের সময় আওয়ামী পুলিশ ও ছাত্রলীগের পক্ষে অবস্থান নেওয়া ফেসবুক ব্লগার আর এস ফাহিম চৌধুরী দীর্ঘ সময় পালিয়ে থাকার পর দেশে ফেরত এসেছে।

অভিযোগ উঠেছে বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ছত্রছায়ায় এই কিশোর গ্যাং লিডার ফাহিম দেশে ফিরে আসে। ঢাকায় পিআর এজেন্সিতে কাজ করা এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ববি হাজ্জাজের নির্বাচনী পিআর কার্যক্রম পরিচালনা করেছে আর এস ফাহিমের পূর্ণাঙ্গ কনটেন্ট সেটআপ।

এদিকে তার বিরুদ্ধে মামলা থাকার পরও তাকে গ্রেফতার না করে এয়ারপোর্টে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফেরত আনা হলো কার নেতৃত্বে ? এমন প্রশ্নে নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

‎‎আরিফুল ইসলাম আজাদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আর এস ফাহিম চৌধুরী জুলাই আন্দোলনের সময় সরাসরি মোহাম্মদপুর–আদাবর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, বসুন্ধরা গ্রুপের আশীর্বাদপুষ্ট কিশোর গ্যাং মেইনটেইন করা, সামাজিকমাধ্যমে লীগের সফট ইনফ্লুয়েন্স ধরে রাখা এসব ক্ষেত্রেও তার সক্রিয় ও ডেডিকেটেড ভূমিকা ছিল।

‎‎জুলাই আন্দোলনে আদাবর–মোহাম্মদপুরে কিশোর গ্যাং নিয়ে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে মিশে সে শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধেই অবস্থান নেয়নি; বরং অভিযোগ আছে, বিপ্লবীদের লাশ নিয়েও উপহাস করেছে, এক ধরনের পৈশাচিক নীরব আনন্দ প্রকাশ করেছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। সব তথ্য-প্রমাণ নথিভুক্ত করে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জুলাই/আগস্টের কোনো হত্যাকাণ্ডের বিষয়ে বিন্দুমাত্র ছাড় নয়।

তাকে গ্রেফতারের দাবিতে July Revolutionary Alliance- JRA এর ফেস পেজ থেকে পোস্ট করে বলা হয়েছে, R S Fahim Chowdhury সমাচার। নিজেকে বিপ্লবের পক্ষের দাবি করা এই ফাহিম বিগত সরকারের গণহত্যাকারী সবার সাথে ছিল আঁতাত। যারা প্রত্যেকে জুলাই গণহত্যার সাথে জড়িত। নানক এর পিএস সরাসরি গুলি চালিয়েছে , রাজিব সরাসরি নিজে গুলি চালিয়েছে। যাদের সাথে ফাহিম চলাফেরা করতো সবাই মাফিয়া, জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী। ছেলেপেলে নিয়ে শোডাউন দিয়ে নেতাদের খুশি করতো ফাহিম। বসুন্ধরার আনভির এর জন্মদিনেও খুনি রাজিবের সাথে শো ডাউন দিয়েছিল। এই রাজিবের সাথেই কথোপকথনে জুলাইয়ে গুলি চালানো নিয়ে হাস্যরস করেছিল ফাহিম। জুলাইয়ে তার ভূমিকা তদন্তের বিষয়। তবে সে আওয়ামী সুবিধাভোগী এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই।

২০২৪ সালের আগস্টে একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। যেখানে শোনা যায় আর এস ফাহিম ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সঙ্গে ফোনালাপে তার বড় ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব শিক্ষার্থীদেরকে কীভাবে বাড়ির ছাদ থেকে গুলি করছে তার বর্ণনা দেন। এ ঘটনাটি নিয়ে ফাহিমকে এ সময় হাসাহাসিও করতে শোনা যায়।

সোর্স: fridaypost

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ