
আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আজ সংকটকালীন সময় অতিক্রম করছে। সন্ত্রাসী ও দেশ বিরোধীরা অরাজকতা সৃষ্টি করছে। পার্শ্ববর্তী দেশ এসব কাজে সহযোগিতা করে আসতেছে ধারাবাহিক। আমাদের সজাগ থাকতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দাঁড়ানো খেলাফতের সৈনিকদের দায়িত্ব। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার থাকতে হবে আমাদেরকে।
আজ (১৬ ডিসেম্বর’২৫, মঙ্গলবার) সকাল ৯টা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে অতিথি আলোচনায় এসব কথা বলেন মাওলানা ইলিয়াস হামিদী।
শাখা সভাপতি মাওলানা জাকারিয়া আল হুসাইনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা ইমরান হুসাইন ও হাফেজ হাবীবুল্লাহর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা ইমদাদ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সাগর, কেরাণীগঞ্জ মডেল শাখার সহসভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আতিক উল্লাহ ভূঁইয়া, যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এহসান সাজিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা।




