যুব মজলিসের সাথে আমিরে মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ (১৭ ফেব্রুয়ারি ২৬ই) মঙ্গলবার যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে খাসের দায়িত্বশীলদের সাথে আমিরে মজলিস আল্লামা মা-মু-নু-ল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং আগামী দিনের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, যুব মজলিসের দায়িত্বশীলদের স্কিল ডেভেলপ করতে হবে, সাংগঠনিক ম্যানেজমেন্টসহ প্রযুক্তির উত্তম ব্যবহার জানতে হবে এবং দায়িত্বশীলদের মানোন্নয়নে আরও জোর দিতে হবে।

যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন; সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবিব; বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান; প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির; অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ; প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান; প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ইমাম; তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান; যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদি; আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহসহ প্রমুখ, মজলিসে খাসের সদস্য মাওলানা মুহিব্বুল মুরসালিন, মো মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া আল ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শারাফাত হোসাইন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ