Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৬, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র কোরআনের আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীদের সুনাম বিশ্বজুড়ে। সেই ধারাবাহিকতায় এবার উচ্চতর পড়াশোনাতেও বহির্বিশ্বে দারুণ সুখ্যাতি ছড়ালেন নেত্রকোনার তরুণ মুহাম্মাদ আমিনুল ইসলাম। তিনি তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামি গবেষণা কেন্দ্রে (Kayseri Dini Yüksek İhtisas Merkezi) ইফতা বিভাগে (উচ্চতর ইসলামী আইন গবেষণা) প্রথম স্থান অর্জন করেছেন।

বৃহস্পতিবার তুরস্কে বসবাসকারী বাংলাদেশী এই শিক্ষার্থীর সাথে নয়া দিগন্তের কথা হয়। এ সময় আমিনুল ইসলাম জানান, কায়সেরির উচ্চতর ওই প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত অন্তত ২০ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান লাভ করেছেন তিনি।

মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, গত ৯ এপ্রিল আমাদের শিক্ষাবর্ষ সমাপ্ত হয়। তিন বছর মেয়াদি আমাদের এই ব্যাচে তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আমি-সহ সর্বমোট ২০ জন শিক্ষার্থী ছিলাম। তিন বছরের কোর্সটির সার্বিক মূল্যায়ন ও ফলাফল গত ১৩ মে প্রকাশিত হয়। সেখানে আমি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হই।

‘প্রকাশিত ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুনির ফিরোজি এবং তৃতীয় হয়েছেন লুতফুল্লাহ জাহিদ। তারা দুজনেই আফগানিস্তানের শিক্ষার্থী,’- জানান মুহাম্মাদ আমিনুল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আজ বিশ্ব গোসল দিবস

জুন ১৪, ২০২৬

খামারে শত শত গরু-মহিষ, কান্নায় ভেঙে পড়েছেন কলকাতার খামারিরা

মে ২৫, ২০২৬

চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.