Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজ্জার শিশুদের রক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে : এরদোগান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের বৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতা বন্ধে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, গাজ্জায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে তিনি এসব কথা বলেন।

গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন, মাসের পর মাস গাজ্জায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই।

বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন, বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয়।

আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরাইলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন, এই বিশেষ দিবসে আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজ্জায় প্রাণ হারানো সে ১৫ হাজার শিশুর কথা, যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.