Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»বিশেষ প্রতিবেদন»বারিধারা, মুনির কাসেমী ও ইবনে শাইখুল হাদীস
বিশেষ প্রতিবেদন নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বারিধারা, মুনির কাসেমী ও ইবনে শাইখুল হাদীস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৯, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান এবং সেখানে ইবনে শায়েখের দরস প্রদানের ঘোষণাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা দেখছি। এ বিষয়ে দু’একটি কথা বলে যাই।

১. বারিধারা মাদ্রাসা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর হাতে গড়া প্রতিষ্ঠান। তিনি ছিলেন জমিয়তের মহাসচিব ও প্রাণভোমরা। তার সংগ্রামী জীবনের শেষ ধাপে এসে একটি দলের মহাসচিব থেকে তিনি হয়ে উঠেন গোটা তাউহিদি জনতার রাহবার। বিভিন্ন দলমত পথের নেতাকর্মীরা তার পিছনে কাতারবন্দি হয়। প্রতিটি ঈমানী আন্দোলনে তিনি হয়ে উঠেন ঢাকার কওমি উলামায়ে কেরামের প্রধান মুখ।

২. সেই থেকে বারিধারার সাথে আমাদের এই ধারার সম্পর্ক। এ সম্পর্ক ভালোবাসার, মুহাব্বতের, ঈমানী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে চলার। তখন থেকে কাসেমী রহ. এর আশপাশে যারা ছিলেন তাদের সাথেও আমরা একই বন্ধনে আবদ্ধ। মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুনির হোসাইন কাসেমী, মাওলানা জাকির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখের সাথে আমাদের মুরুব্বিদের তখন থেকেই সখ্যতা।

৩. কারাগারের তিন বছরে মুনির সাহেবের সাথে মামুন সাহেব এর এ সখ্যতা গভীর হৃদ্যতায় পরিণত হয়।
আমরা ছিলাম নারায়ণগঞ্জ কারাগারে। মামুন সাহেব হাজিরার জন্য এখানে আসতেন। লম্বা সময় থাকতেন। পুরো সময়টা মুনির কাসেমী সাহেবসহ এক রুমে থাকতেন। তখন আমাদের সময়টা ভালো কাটতো। মামা বলতেন, কাশিমপুর থেকে কোথাও যেতে হবে চিন্তা করলেই খারাপ লাগে, শুধু এখানে আসার সময় ভালোই লাগে, এখানে তোমরা আছো। পরবর্তীতে কাশিমপুরে আরও বছর খানেক একসাথে থেকেছেন।

৪. জীবনের এই কঠিন সময়ে পরস্পরের প্রতি আস্থা, মুহাব্বত ও আজমতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালের এই ঘোষণায়। এরচেয়ে বেশি কিছু নয়। বারিধারার শাইখুল হাদীস হিসেবে মামুন সাহেবের নিয়োগ হয়েছে এই কথাও সহিহ নয়। ”বুখারীর সামান্য অংশ, যখন পারবেন, তখন পড়াবেন,” শুধু এতটুকুই বলা হয়েছে। বারিধারার শাইখুল হাদীস হিসেবে যিনি ছিলেন তিনিই থাকবেন স্বমহিমায়।

৫. এই ঘোষণা নিয়ে কিছু মানুষের পোস্ট কমেন্ট দেখে হতবাক হচ্ছি। তিনি যদি এই প্রস্তাব গ্রহণ করে পড়াতে যান, খুব বেশি হলে আট-দশদিন যাবেন, কাসেমী সাহেব থাকতেই বারিধারায় এরচেয়ে বেশি যাতায়াত ছিল। বিভিন্ন মাসলাকের পরস্পর সুন্দর সম্পর্কের বহিঃপ্রকাশক পদক্ষেপ গুলো ইতিবাচকভাবেও নেয়া যায়। বিভক্তি নয়, সময় এখন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাসলাক ও মানহাজ এর উপর বারিধারা কায়েম ও দায়েম থাকুক এই কামনা করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শান্তি ও নিরাপত্তার জন্য শরিয়া আইন বাস্তবায়ন জরুরি

মে ২৩, ২০২৬

বাংলাদেশ, মায়ের কোলে বেঁচে ফেরা যেখানে অনিশ্চিত

এপ্রিল ২৮, ২০২৬

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: নেপথ্যে শিক্ষকের ‘ত্রিভুজ প্রেম’ ও ‘সেই কক্ষের দৃশ্য’?

এপ্রিল ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.