Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»নওগাঁ জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নওগাঁ জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৩১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

৩০ জুলাই, বুধবার সকাল ১০টায়, দারুল ঈমান ইসলামি স্কুল এন্ড মাদরাসায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে সদর থানা ও পৌর কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল ইসলাম কাসেমী, মুহতামিম ও শায়খুল হাদীস, জামিয়া আরাবিয়া, সান্তাহার মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খূল হাদীস আল্লামা রেদওয়ানুল্লাহ সাহেব, শায়খূল হাদীস মুফতি ফিরোজ সাহেব, মুফতি ইব্রাহিম ফয়েজী, মাওঃ আহমাদুল হক সহ বরেণ্য ওলামায়ে কেরাম গণ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার প্রখ্যাত ওলামায়ে কেরামগণ। পুরো সম্মেলন সঞ্চালনায় ছিলেন, মাওলানা হেলাল হাশেমী, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখা। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি ইবরাহীম ফয়েজী, সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম, নওগাঁ জেলা শাখা, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন, সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম নওগাঁ জেলা শাখা, মাওলানা আহমাদুল হক সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম নওগাঁ জেলা শাখা, হাফেজ মাওলানা আবু তালেব, সদস্য জমিয়তে উলামায়ে ইসলাম নওগাঁ জেলা শাখা, মাওলানা কাজি মুজাফফর হোসেন সভাপতি রাণীনগর থানা জমিয়তে উলামায়ে ইসলাম নওগাঁ, আলহাজ্ব মুফতি লোকমান হাকিম সভাপতি কীর্তিপুর ইউনিয়ন, নওগাঁ জেলা শাখা সহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্মেলনে থানা ও পৌর কমিটি গঠন করা হয়। থানা কমিটি সভাপতি, মাওঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুফতি আব্দুল্লাহ্ সুবহান‌। পৌর কমিটি সভাপতি,হাফেজ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক,মাওলানা ওয়ালিউল্লাহ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক,মাওলানা মাহবুব হাসান মামুন কে ঘোষণা করা হয় ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ ও দেশের ঈমানদার জনগণের অধিকার রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকাকে আরও শক্তিশালী করতে হবে। স্থানীয় পর্যায়ে এই কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো সুসংগঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.