Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তানের ভূমিকম্পে গভীর শোক প্রকাশ বৃহত্তর উত্তরা উলামা পরিষদের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আফগানিস্তানের ভূমিকম্পে গভীর শোক প্রকাশ বৃহত্তর উত্তরা উলামা পরিষদের

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সংগঠনের সভাপতি মুফতি কামাল উদ্দিন ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন এক যুক্ত বিবৃতিতে বলেন— রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত মানুষ নিহত ও আহত হয়েছে, অনেকেই নিখোঁজ রয়েছে। আমরা নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজনের জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ তাআলা এই বিপদাপদ থেকে আফগান ভাই-বোনদের মুক্তি দান করুন।

নেতৃদ্বয় আরও বলেন, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। এখন তাদের পাশে দাঁড়ানো পুরো মুসলিম উম্মাহর দায়িত্ব। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, যেন দ্রুততম সময়ে জরুরি মানবিক সহায়তা আফগানিস্তানে পাঠানোর উদ্যোগ নেয়। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে আহ্বান জানাই, তারা যেন এই বিপর্যস্ত মানুষদের উদ্ধার, পুনর্বাসন ও সহায়তায় কার্যকর ভূমিকা রাখে।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ মনে করে— মানবতার এ দুর্দিনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই হতে পারে প্রকৃত সমাধান। তাই বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে দুর্যোগগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে হবে।

স্বাক্ষরিত
মুফতি কামাল উদ্দিন
সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

অক্টোবর ১১, ২০২৬

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল

অক্টোবর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.