Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভূমিকম্পে ভবন ঝুঁকিপূর্ণ, মালিবাগ জামিয়া বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যা মালিবাগের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) মাদরাসা বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মালিবাগ জামিয়ার মুহতামিম মুফতি আবু সাঈদ।

আওয়ার ইসলামকে মুফতি আবু সাঈদ বলেন, আমরা মাদরাসা বন্ধ ঘোষণা করেছি। এর কারণ হিসেবে তিনি বলেন, আমাদের ভবনের কিছু কিছু জায়গা ঝুঁকিপূর্ণ আছে। ছাত্রদের সেফটির জন্য আমরা এই পদক্ষেপটি নিয়েছি। যেহেতু আফটার শক হচ্ছে বারবার, ছাত্রদের মধ্যে কিছু আতঙ্কও ছড়িয়ে পড়েছে, এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, ছুটি ঘোষণার পর ছাত্ররা বাড়িতে চলে যাচ্ছেন। পরিস্থিতি বুঝে মাদরাসা আবার খোলা হবে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১১ জন। আহত কয়েক শ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর একদিন পর রোববারও একাধিকবার আফটার শক হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘নবীর সন্তান নবী হলে আপত্তি নেই, পীরের সন্তান পীর হলে আপত্তি কেন?’—প্রশ্নের জবাব দিলেন মুফতি নোমান কাসেমী

আগস্ট ৩০, ২০২৬

যেকোনো প্রয়োজনে মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে যুব মজলিস

আগস্ট ৩০, ২০২৬

নারীকে লাথির ভিডিও ভাইরাল, ভোক্তা অধিকার নয়— ব্যবসায়িক বিরোধের জেরে হামলা

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.