ভাইজান-বাজান ভোটটা দিয়েনও, এমপি অইলে ওয়াজ ফ্রি: তাহেরি

আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,
তখন আমার মনা ভাই খরবা লুকালুকি।
আমি জানিলাম না গো,
আমার মরণের কত দিন বাকি?

এই গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান-ভোটটা দিয়েনও।’

ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবেই প্রচারণা চালাতে দেখা যায়। প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তিনি আরো বলেন, এমপি হইলে মাধবপুরে ফ্রি ওয়াজ। এই প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সময় গিয়াস উদ্দিন তাহেরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার কথা জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন। ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এখানে।

তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ