Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»কুয়েতের আমির শেখ নওয়াফ আর নেই
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কুয়েতের আমির শেখ নওয়াফ আর নেই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ১৬, ২০২৩No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কুয়েতের আমির নিযুক্ত হন। দেশটির আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন শেখ নওয়াফ। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ঈদের বার্তায় মুসলিম বিশ্বের ঐক্য ও ত্যাগের চেতনা জাগ্রত রাখার আহ্বান আফগান প্রধানমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ইসরাইলী বাহিনীর বাধা সত্ত্বেও আল-আকসায় ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

মে ২৭, ২০২৬

গাজ্জার বেদনা মুসলিম বিশ্বের ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে : এরদোগান

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.