Author: নিউজ ডেস্ক :

গাজায় ইসরায়েলি হামলায় একে একে স্বামী ও দুই সন্তানকে হারিয়েছিলেন ৩৪ বছর বয়সী নিসরিন তোওমান। স্বজন হারানোর সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে সংসার শুরু করেছিলেন তিনি। কিন্তু আট মাসের ব্যবধানে দ্বিতীয় স্বামীকেও হারাতে হয়েছে ইসরায়েলি হামলায়। এখন নবজাতক মেয়েকে নিয়ে একাই দিন কাটছে তার। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর ২০২৪ সালের ৮ জুন ভয়াবহ এক হামলায় প্রথম স্বামী সামি এবং দুই সন্তান মাহমুদ ও লাইথকে হারান নিসরিন। মধ্য গাজার নুসেইরাতে নিজেদের বাড়িতেই ওই হামলার ঘটনা ঘটে। সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করে নিসরিন জানান, হামলার আগে সন্তানরা বাড়ির বাইরে খেলছিল। হঠাৎ প্রচণ্ড বোমা ও গুলির শব্দ শুনে…

Read More

এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে ডিএমপি। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশের…

Read More

আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে আগামী ৯ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। সভায় উপস্থিত ছিলেন…

Read More

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছাকাছি পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে এই হামলার ফলে ১২ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ‘এমটি এন পিস’ নামের পানামার পতাকাবাহী জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই জাহাজে মোট ১৯ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৭ জনই ভারতীয়। হামলার পর জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কারা এই হামলার পেছনে রয়েছে, তা স্পষ্ট হয়নি। তবে এই ঘটনার নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, ভারতীয় নাবিকদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার সুব্যবস্থা করার জন্য ওমান প্রশাসনকে ধন্যবাদ…

Read More

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যাদের প্রতিদিন মাছ-মাংস কেনার সামর্থ্য নেই তাদের প্রোটিনের অন্যতম ভরসা ডিম। অথচ সেই ডিমের হালি এখন ৫৫ টাকা। শুধু ডিম নয়, চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ প্রায় প্রতিটি মৌলিক খাবারের দামই বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং কয়েক দিন…

Read More

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে যোগ দিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে…

Read More

সৌদি আরবের প্রতিরক্ষায় সম্ভাব্য সহায়তা এবং ইয়েমেনকে ঘিরে উত্তেজনা শান্তিপূর্ণ উপায়ে ও সংলাপের মাধ্যমে নিরসনে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা জোট। সোমবার (৫ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। রিয়াদে মক্কা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এক জরুরি বৈঠকের পর হাকান ফিদান বলেন, ইয়েমেন ও সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক আহ্বান করা হয়েছিল। ফিদান বলেন, “সৌদি আরবের প্রতিরক্ষায় কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে এবং অন্যদিকে বিষয়টি কীভাবে শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে সমাধান করা যায়, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।” তিনি বলেন, সৌদি আরব বিষয়টি সমাধানে…

Read More

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি। সেটার বৈধতা আছে। তবে সেটা আইন। আমরা সাংবিধানিকভাবে এই সুরক্ষাটাকে আনব তফসিলে সুনির্দিষ্ট জায়গায়। যাতে তাদের দায়মুক্তি ও জুলাইযোদ্ধাদের সুরক্ষাটা সাংবিধানিকভাবে ধারণ করা যায়।” বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রস্তাব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ড…

Read More

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও রাশিয়ার বিদ্যমান রাজনৈতিক বোঝাপড়াকে বাস্তব অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এ জন্য বাণিজ্য ও পণ্য পরিবহন সম্প্রসারণ, রুশ বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে ব্যাংকিং ও অর্থ পরিশোধের ব্যবস্থা সহজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) মস্কোতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভেরচুকের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন মাওলানা মুত্তাকি। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, আঞ্চলিক যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগ…

Read More

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার কাউরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ যাচ্ছিল। বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি বগির সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব…

Read More