Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»খেলাফত যুব মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

খেলাফত যুব মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৮, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ (১৮ অক্টোবর) শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী “কর্মী সম্মেলন” সকাল ১০ টা থেকে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি আল্লামা মা-মু-নু-ল হ-ক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করেছিল, ১৫ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সকল বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এসময় তিনি যুব মজলিসের কর্মীদেরকে ত্যাগ ও কুরবানীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারাদেশে কাজ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

এসময় তিনি আগামি ২৭ ডিসেম্বর যুব মজলিসের ১৫ বছর পূর্তি সমাবেশের ঘোষণা দেন এবং তা সফলের আহ্বান জানান।

সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি, বিশিষ্ট লেখক গবেষক মুসা আল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহপ্রশিক্ষণ সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আব্দুল মুমিন, যুব মজলিসের অফিস-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা রেজাউল করীম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা আনোয়ার মাহমুদ, হাফেজ আবুল কালাম, মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন, সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

জুন ২, ২০২৬

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

জুন ২, ২০২৬

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.