Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া থানার আলোচনা সভা ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া থানার আলোচনা সভা ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৮, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    25 অক্টোবর চাঁদপুরে আল্লামা মামুনুল হকের গণসমাবেশ সফল করার লক্ষ্যে এবং কচুয়া উপজেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আজ 17/ 10/ 2024 রোজ বৃহস্পতিবার বাদ জোহর কচুয়া বাজার দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভা ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভার শেষে কচুয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা জয়নাল সাহেবকে সাধারণ সম্পাদক করে কচুয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। এবং মাওলানা রিয়াসুল হক মজুমদারকে আহ্বায়ক ও মাওলানা মোহাম্মদউল্ল্যাহকে সদস্য সচিব করে পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
    দাওয়াতি মাহফিলের একপর্যায়ে বেশ কিছু উলামায়ে কেরাম, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
    বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আতাউল্লাহ হুসাইনের পরিচালনায় এবং উপজেলা কমিটির উপদেষ্টা মাওলানা জুন্নুর রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা এবং দাওয়াতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন কচুয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা ফয়জুল্লাহ।

    কচুয়া উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টাগণ হলেন মাওলানা মাহবুব এলাহী, উজানি মাদ্রাসা। মাওলানা আবু হানিফ, কচুয়া মাদ্রাসা। মাওলানা জুন্নুর রশিদ পীর সাহেব কোমরকাশা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হলো হত্যা মামলার আসামিকে

    মে ২৭, ২০২৬

    কুরবানির পশুর সঙ্গে আচরণ, কী করা যাবে, কী করা যাবে না

    মে ২৭, ২০২৬

    আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.