Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»স্কুল-কলেজের পর এবার বন্ধ থাকবে মাদরাসা
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্কুল-কলেজের পর এবার বন্ধ থাকবে মাদরাসা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২২, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-কলেজের পর এবার দেশের সব মাদরাসাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় ২৮ এপ্রিল মাদরাসা যথারীতি খুলবে।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশে পরিবর্তন আসতে পারে। এর আগে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.