Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা।
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ২১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা।

আজ (২১ মার্চ) শুক্রবার, প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেম ও ছাত্রনেতৃবৃন্দ নিয়ে দাওরায়ে হাদীস সনদের কার্যকর মূল্যায়ন: সমকালীন ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নিয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজকের গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তরুণ আলেম ও ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহ শুনেছি। এগুলো দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ফোরামে তুলে ধরার চেষ্টা করবো। তিনি এ সময় সবাইকে দাওরায়ে হাদীসের সনদ বিষয়ে বক্তব্য প্রদাণকালে শব্দচয়নেও খুবই সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিভিন্ন আলিয়া মাদরাসার কলেজে পরিণত হওয়ার কথা স্মরণ করিয়ে তিনি সতর্কভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, স্বকীয়তা না সুবিধা। আমরা অবশ্যই শুধু সুবিধা গ্রহণকারী হব না; বরং আমরা স্বকীয়তা বহাল রেখে দীনি দায়িত্ব পালনের আরও বেশি স্পেস চাই। এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমরা আশাবাদী, সকলের মতামত মূল্যায়ন করে ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে সরকার স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকরী মূল্যায়ন বাস্তবায়ন করবে।

গোলটেবিল বৈঠকে আরও আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মেশকাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, বিশিষ্ট আলেমেদীন মাওলানা ইমরানুল বারী সিরাজি, মাওলানা ইফতেখার জামিল, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, নির্বাহী সদস্য মাওলানা শামসুল আলম, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, বিশিষ্ট আলেমেদীন মাওলানা জামিল সিদ্দিকি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

জুন ২, ২০২৬

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

জুন ২, ২০২৬

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.