Author: নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ২টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা ফারুক আহমদ নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি তার বক্তব্যে ১৯৭২ সালের সংবিধানকে ইসলাম ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দিয়ে বলেন, “৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের…

Read More

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে দক্ষিণগাঁন রোডে প্রতিনিয়ত ভয়াবহ যানজট ও অটো রিকশার বেপরোয়া চলাচলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বুধবার সকালে মোল্লারটেক প্রেমবাগান এলাকায় একটি অটো রিকশার তলে পড়ে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কসাইবাড়ি থেকে দক্ষিণখান পর্যন্ত রাস্তাটি থানা এলাকার অন্যতম প্রধান সড়ক হলেও এখানে নিয়মিত কোনো ট্রাফিক পুলিশ নেই। ফলে যে যেমন পারছে, তেমনি গাড়ি চালাচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রাণ হারাচ্ছে। দক্ষিণখান এলাকার প্রায় ১৫ থেকে ২০ লাখ…

Read More

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫: বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, গত ২৪ অক্টোবর উত্তরায় অনুষ্ঠিত ইসকনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও গণজমায়েতকে প্রশাসন মিথ্যাভাবে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে,যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন বাদ জুমা উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় পুলিশ বক্স থেকে ১১ নম্বর সেক্টর চৌরাস্তা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিটি ছিল প্রশাসনের অনুমোদনসাপেক্ষ, শান্তিপূর্ণ ও আইনানুগ। উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম এবং এসি সাদ্দাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও শেষে প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়। কর্মসূচি শেষে এক কথিত সাংবাদিক কর্মসূচির একটি ছোট…

Read More

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম…

Read More

গাজীপুরের প্রিয় আলেম মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে আজ সকালে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় একটি গাছের সঙ্গে সিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় জনগণ বিষয়টি দেখে দ্রুত পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনো জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেছে। সভাপতি: মুফতি কামালুদ্দীন সেক্রেটারি: মুফতি নেয়ামতুল্লাহ আমিন বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Read More

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের বিবৃতি তারিখ: ২২ অক্টোবর ২০২৫ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর ‘শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি’— এই মিথ্যাচারমূলক বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন— ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর নির্মম হামলা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই সত্যকে অস্বীকার করে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মাদ আমির হোসেনের বক্তব্য— “শাপলা চত্বরে গণহত্যা হয়নি, হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না”—জাতির সঙ্গে এক নির্মম প্রহসন এবং শহীদদের আত্মত্যাগের অবমাননা। পরিষদ বলেছে— শাপলা চত্বরের সেই রাতে শত শত আলেম, ছাত্র ও সাধারণ মানুষ…

Read More

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫: আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াত ও এনসিপিসহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান। “আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত…

Read More

এনসিপির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহদীকে চাকরি থেকে অব্যাহতি ‘এনসিপি নাস্তিকদের সংগঠন’—এমন ফতোয়া দিয়ে দলটির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহদীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) রাতে লালবাগ মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আশরাফ মাহদী নিজেই। এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট তিনি বলেন, ‘লালবাগ মাদরাসা থেকে আমাকে অব্যাহতির সংবাদ পেলাম। কারণ হিসেবে বলা হলো, এনসিপি নাস্তিকদের সংগঠন। আজ দুপুরে লালবাগ মাদরাসার মজলিশে শুরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব আমাকে ফোনকলে জানালেন, গত সোমবার (২০ অক্টোবর) জরুরি মজলিসে শুরার বৈঠক থেকে মাদরাসা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমি সবিনয়ে অব্যাহতির কারণ জানতে চাইলাম,…

Read More

ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল তারিখ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ স্থান: উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে রাজলক্ষ্মী পর্যন্ত দেশব্যাপী চলমান ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতা ও অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজ বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে শেষ হয়। মিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আহমদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমীন। তিনি তার বক্তব্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি…

Read More

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ঘটে যাওয়া এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সারাদেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাত গভীরেও বুয়েটের শিক্ষার্থীরা মানবিক প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে—যা তাদের ন্যায়ের প্রতি অঙ্গীকার ও সাহসিকতার প্রতিফলন। বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এ ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। সংগঠনটি মনে করে, ধর্মীয় অবমাননা ও নারী নির্যাতন—দুটিই সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এই দুই অপরাধের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—তা না হলে জনগণের ন্যায়বোধ ক্ষুণ্ণ হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি— ঘটনাটি ধামাচাপা না দিয়ে, সত্য উদঘাটনে দ্রুত পদক্ষেপ নিন এবং…

Read More