উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজানের শেষপ্রান্তে, গতকাল ২৯ রমজান উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আহ্বায়ক জনাব সোহরাব খান ও সদস্য সচিব নুর উদ্দিন হোসেনের সৌজন্যে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি অনন্য উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিতরা একসাথে ইফতার করার পাশাপাশি কলেজের স্মৃতিচারণ, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

এসময় সকলের জন্য দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও বন্ধন আরও মজবুত করতে তারা কাজ করে যাবেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ