Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»অসহায়দের মুখে হাসি ফোটাতে খিদমাতুল ইসলামের ঈদ সামগ্রী বিতরণ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

অসহায়দের মুখে হাসি ফোটাতে খিদমাতুল ইসলামের ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন ২নং কড়ইচড়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সামাজিক সেবামূলক সংগঠন “খিদমাতুল ইসলাম” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টায় মহিষবাথান বাজার হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের লালডোবা, ইলশামারী, ফকিরপাড়া, মহিষবাথান পশ্চিমপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া ও দক্ষিণপাড়ার ২০০টিরও বেশি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোশাররফ হুসাইন ও মাওলানা ফাহিম মুনতাসির। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ ক্বারী জাহিদুল ইসলাম। বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্রবাসী সহযোগীদের অবদানের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি উপকারভোগীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মুঞ্জুরুল ইসলাম, হাফেজ মাওলানা মোরশেদ আলী, হাফেজ রাকিবুল হাসান রাসেল, সেক্রেটারি হাফেজ মাহমুদুল হাসান, সহকারী সেক্রেটারি হাফেজ ক্বারী লিয়াকত আলীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাশিয়ার মুফতি ফাহিম মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন রাহমানী, ত্রাণ সম্পাদক মাওলানা শামীম আহমাদ, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, শিক্ষা সম্পাদক মাওলানা রুকুজ্জামান এবং পাঠাগার সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ।

এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.