ঢাকার দুই সিটি নির্বাচন: আলোচনায় আসিফ-আদীব

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দলের দুই শীর্ষ নেতা। তারা হলেন—দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। দলের প্রাথমিক আলোচনায় তাদের প্রার্থিতা নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এনসিপির একাধিক শীর্ষ নেতা আরটিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের কেন্দ্রীয় এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং আরিফুল ইসলাম আদীবকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রার্থী করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ১১ দলীয় জোটের ব্যানারে নির্বাচন করার পরিকল্পনা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। জোটের বৈঠকে নির্ধারণ হবে কোন দল কোন সিটিতে প্রার্থী দেবে। ফলে দুই সিটিতেই এনসিপির প্রার্থী চূড়ান্ত হবে কি না, তা এখনো অনিশ্চিত।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি কুমিল্লা থেকে স্থান পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটারও হন। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নিয়ে এনসিপিতে যোগ দেন এবং দলের মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, আরিফুল ইসলাম আদীব ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তবে ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। জোটগত সমীকরণ ও আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর সবার।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ