Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৩, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি।

    বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।

    বিবৃতিতে তিনি বলেন, শিশুটি মারা যাওয়ার পরে সংসদ সদস্য ঘাতক গাড়িটি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়ির বহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটি নিছকই দুর্ঘটনা না, বরং হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলব, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন।

    নিহত শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরও জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

    জুন ২, ২০২৬

    মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

    জুন ২, ২০২৬

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.