Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»আগামীর কচুয়া গড়বে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে: ইফতার মাহফিলে মুফতি আনিসুর রহমান কাসেমী
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আগামীর কচুয়া গড়বে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে: ইফতার মাহফিলে মুফতি আনিসুর রহমান কাসেমী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কচুয়া প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়ার মাটি ও মানুষের নেতা মুফতি আনিসুর রহমান কাসেমী। তিনি বলেন, আগামীর কচুয়া ন্যায় ও ইনসাফের ভিত্তিতেই গড়ে উঠবে, ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নৈতিক নেতৃত্ব নিশ্চিত করাই হবে আগামী দিনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, খুব শিগগিরই কচুয়ায় ইসলামি রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে সততা, দায়িত্ববোধ ও মানবিকতা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাদানী। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য ও আদর্শিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.