Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»‘ধ র্ষ ক নই, আমি কাউকে ধ র্ষ ণ করিনি’: ট্রাম্প
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘ধ র্ষ ক নই, আমি কাউকে ধ র্ষ ণ করিনি’: ট্রাম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ওয়াশিংটনে নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল অ্যালেনের ঘোষণাপত্র উদ্ধৃত করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ওই সন্দেহভাজন হামলাকারীকে ‘উগ্রপন্থায় প্রভাবিত’, ‘খ্রিস্টবিরোধী’ এবং ‘খুবই অসুস্থ মানসিকতার ব্যক্তি’ বলে উল্লেখ করেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার (২৬ এপ্রিল) সিবিএস নিউজের নোরা ও’ডনেলের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারের একপর্যায়ে ও’ডনেল যখন অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’ তবে ট্রাম্প প্রশ্নটি উপেক্ষা করে বলেন, ‘আমি পেডোফাইল (শিশুকামী) নই।’

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে অ্যালেন তার ঘোষণাপত্রে বিতর্কিত কথা লিখেছেন বলে ধারণা করেন ট্রাম্প। যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনি একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়লেন? আমাকে এমন সব বিষয়ের সঙ্গে জড়ানো হয়েছে, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত হয়েছি।’

হামলাকারী সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল। সে একসময় খ্রিস্টান ছিল, তারপর খ্রিস্টবিরোধী হয়ে যায়। সম্ভবত সে খুবই অসুস্থ মানসিকতার লোক ছিল।’

ট্রাম্প আরও দাবি করেন, গুলির শব্দ শোনার পর মোটেই ‘উদ্বিগ্ন ছিলেন না’ তিনি। তিনি বলেন, ‘আমি জীবন বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।’

সূত্র: এনডিটিভি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.