Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»সমালোচনায় ধৈর্য ধরার পরামর্শ; ফেসবুকে কাদা ছোঁড়াছুঁড়ি পরিহারের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সমালোচনায় ধৈর্য ধরার পরামর্শ; ফেসবুকে কাদা ছোঁড়াছুঁড়ি পরিহারের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সামাজিক যোগাযোগমাধ্যমে সংযত আচরণ বজায় রাখতে কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ফেসবুকে অপ্রয়োজনীয় বিতর্ক, কাদা ছোঁড়াছুঁড়ি এবং পাল্টাপাল্টি আক্রমণ থেকে বিরত থাকা জরুরি। কেউ সংগঠন, এর কার্যক্রম বা নেতৃত্বকে নিয়ে উসকানিমূলক কিংবা নেতিবাচক মন্তব্য করলেও ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। কমেন্ট বক্সে জবাব দেওয়ার নামে পাল্টা আক্রমণ কিংবা খোঁচামূলক পোস্ট না করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, সংগঠনের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অবস্থান দৃঢ়ভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধ করার দিকেও গুরুত্ব দিতে হবে।
পোস্টে স্মরণ করিয়ে দেওয়া হয়, গালাগালি করা মুমিনের বৈশিষ্ট্য নয়; বরং তা মুনাফিকের লক্ষণ। তাই সকল ইসলামী ধারার প্রতি হিংসা-বিদ্বেষ পরিহার করে কল্যাণকামী মনোভাব নিয়ে চলার আহ্বান জানানো হয়।

শেষে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলা হয়—
“وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا”
অর্থাৎ, ‘যখন মূর্খরা তাদের সম্বোধন করে, তখন তারা শান্তির কথা বলে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদ ইসলামের

জুলাই ২১, ২০২৬

সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: পাটওয়ারী

জুলাই ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.