আমেরিকার কারণেই শান্তি আলোচনা ভেস্তে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পাকিস্তানে হওয়া শান্তি আলোচনা ব্যর্থতার জন্য আমেরিকাকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমেরিকার অবস্থানের কারণে আগের দফার আলোচনা অগ্রগতি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। কারণ তাদের অতিরিক্ত কিছু দাবি ছিল।

সোমবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।।

আব্বাস আরাগচি আরও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়।’ ওই জলপথে আমেরিকা ও ইরান প্রতিদ্বন্দ্বিতামূলক অবরোধ অব্যাহত রেখেছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ