Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১০, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার লালমাইয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

    আজ রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজারের একটি দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থীকে দোকানের ভেতরে আটকে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

    এ বিষয়ে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    অভিযুক্ত সেই শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

    মে ১১, ২০২৬

    মাদরাসাছাত্রকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেললেন কলেজছাত্র

    মে ১০, ২০২৬

    মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

    মে ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.