Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»মুন্সিমার্কেট এলাকায় রাস্তা সংস্কার কাজ দ্রুত শেষের নির্দেশ এমপি জাহাঙ্গীরের
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    মুন্সিমার্কেট এলাকায় রাস্তা সংস্কার কাজ দ্রুত শেষের নির্দেশ এমপি জাহাঙ্গীরের

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৫, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা মনহানগর দক্ষিণখান থানা এলাকার আজমপুর এলাকার বিভিন্ন রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে গত রমজান মাস থেকে । এই এলাকার জনসাধারণের দুরাবস্থা ছিল খুবেই ভয়াবহ । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এলাকার মানুষ স্বস্তির নিঃশাস ফেলছে ।

    নির্বাচন পূর্ব দেয়া প্রতিশ্রুতি পালনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

    গতকাল ১৪ মে বৃহস্পতিবার ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আজ দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ডের উদয়ন স্কুল থেকে মুন্সি মার্কেট হয়ে সংগ্রামী সরনী রোডের রাস্তার কাজ পরিদর্শনে করেন ।

    এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন এমপি এর সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, ৫০ নং ওয়ার্ডের সভাপতি সালাহউদ্দিন খান লিটন, সাধারন সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা সোহরাব উদ্দিন সহ দক্ষিণ খান থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপির নেতৃবৃন্দ সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনসাধারন।

    সংসদ সদস্য এ সময় টেলিফোনে কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং দায়িত্বরত ইঞ্জিনয়ারকে সরেজমিনে উপস্থিত করে জনদূর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

    অন্যদিকে এই ৫০ নং ওয়ার্ড এর আজমপুর কাঁচা বাজার থেকে মুক্তিযুদ্ধা রোডেও রাস্তা সংস্কার এর কাজ চলছে । এ সব রাস্তায় সুয়ারেজ লাইনের পাইপ স্থাপন এবং পিডি এর কাজ ধীর গতিতে চলছে । জনগনের চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে । দ্রুত এই অংশের কাজ শেষ করার আহ্বান জানান মুক্তিযুদ্ধা রোডের বাসিন্দারা । পিড স্থাপনের নিম্ন মানের কাজের অবস্থা দেখে এলাকার মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ওসি যদি কথা না শোনেন, তাহলে গাট্টি বেঁধে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: বিএনপি নেতা

    মে ১৫, ২০২৬

    অভিযুক্ত সেই শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

    মে ১১, ২০২৬

    দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

    মে ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.