Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন : জামায়াত আমির
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন : জামায়াত আমির

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে। একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন আমাদের ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে।

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপি শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রাজধানীর আলফালাহ মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের উদ্দেশ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কাজ হলো আন্তরিকতার সাথে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা।

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উদ্বেধনী বক্তব্য রাখেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে তৎপর হওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু নামাজ বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমাদের চিন্তা, কাজ, ত্যাগ, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়াই প্রকৃত দ্বীনদারীর পরিচয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দেওয়ার চেষ্টা করছেন: পাটওয়ারী

জুন ১৫, ২০২৬

সংসদে হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না: হেফাজতে ইসলাম

জুন ১৫, ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে: অর্থমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.