Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»বিএনপি-ছাত্রদলের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিএনপি-ছাত্রদলের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে সন্দেহ জনক এক ছাত্রলীগ নেতাকে মারধর থেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়ে মা ছৈয়দা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত ৮টা নাগাদ উপজেলার টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছব্বির আহমদের স্ত্রী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত একদল নেতাকর্মীর হামলায় ওই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক সপ্তাহ আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ গ্রাফিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে ছাত্রলীগ নেতা ইউনুস ‘হা হা’ রিয়েক্ট দিলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনার সূত্র ধরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে আটক করে মারধর শুরু করে। খবর পেয়ে মা ছৈয়দা বেগম ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গেলে বেধড়ক মারধরের আঘাতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ স্থানীয় ছাত্রদল নেতা জিসান, বিএনপি নেতা মিজান সিকদার, সাইফুল সিকদার, ছালাম সিকদার, আব্দুল করিম, আকাশ, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান ও শামসু ড্রাইভারের নেতৃত্বে হামলা চালিয়ে ছৈয়দা বেগমকে হত্যা করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবী, ছৈয়দা বেগমের মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতা ইউনুসকে পুলিশি হেফাজতে নেয়। এসময় ঘটনায় জড়িতরা পুলিশের সামনে উপস্থিত থাকার পরেও পুলিশ তাদের গ্রেফতার করেনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.