Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা কমপ্লেক্স নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে এবার দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিম পক্ষ। মসজিদের তত্ত্বাবধায়ক কাজি মইনুদ্দিন হাইকোর্টের ১৫ মে দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে এই আপিল দায়ের করেছেন।

ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ভোজশালা কমপ্লেক্স বর্তমানে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ (এএসআই) কর্তৃক সংরক্ষিত। দীর্ঘদিন ধরে সেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের উপাসনার জন্য আলাদা দিন নির্ধারিত ছিল। ২০০৩ সালে এএসআইয়ের এক নির্দেশনায় মঙ্গলবার হিন্দুদের পূজা এবং শুক্রবার মুসলিমদের নামাজের জন্য বরাদ্দ করা হয়।

তবে সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই ব্যবস্থা বাতিল করে দেয়। একই সঙ্গে সরকারকে মুসলিমদের জন্য অন্যত্র মসজিদ নির্মাণে জমি বরাদ্দের আবেদন বিবেচনার নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের ফলে টানা ২৩ বছরের মধ্যে এবার প্রথমবারের মতো ভোজশালায় শুক্রবারের নামাজ অনুষ্ঠিত হবে না। এতে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশে ‘পুশ ইন’ করা কিছু লোককে ফেরত নিতে পারে ভারতবাংলাদেশে ‘পুশ ইন’ করা কিছু লোককে ফেরত নিতে পারে ভারত
এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে গত এক সপ্তাহ ধরে উদযাপন করছে বিভিন্ন হিন্দু সংগঠন। শুক্রবারকে কেন্দ্র করে বড় ধরনের উদযাপনেরও পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় বুধবার শান্তি বৈঠক ডেকেছেন ধার জেলার কালেক্টর রাজীব রঞ্জন মীনা। একই সঙ্গে তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছেন।

অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার ঘোষণা দিয়েছে, অযোধ্যার রাম মন্দিরের আদলে ভোজশালাকে উন্নয়ন করা হবে। এই ঘোষণার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘লাভ জিহাদ’ আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ভারতের জমিয়ত

আগস্ট ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা

জুলাই ২৩, ২০২৬

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.