Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১৫ জনকে আসামি করে মামলা
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১৫ জনকে আসামি করে মামলা

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২২, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১৫ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

    এর আগে শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নানাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যায়। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হয়।

    এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

    এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এই ঘটনা ঘটে। আমরা মসজিদেও নিরাপদ নয়। তাহলে দেশটা কার কাছে নিরাপদ?

    এদিকে, ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুক এনসিপি নেতা সারজিস আলম জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, ক্ষমা চাইলেও আটক ছাত্রদল নেতা

    মে ২৪, ২০২৬

    ‘বেশি চিল্লায় আর খায়, নাম তার নাসীরুদ্দিন পাটোয়ারী’

    মে ২৪, ২০২৬

    সড়ক দখল করে পশুর হাট বসালেন আ. লীগ নেতা

    মে ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.