Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»রাজনীতি»ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামবিরোধী: জমিয়ত
    রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামবিরোধী: জমিয়ত

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৩, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

    সংগঠনটি বলেছে, এ ঘটনায় গোটা দেশ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। অভিভাবক মহলে নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা বিরাজ করছে।

    শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

    বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, অতীতে সংঘটিত এ ধরনের জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হলে আজ দেশবাসীকে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি দেখতে হতো না। তারা বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ রোধে কঠোর শাস্তির কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

    এসময় ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও প্রতিবাদ জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী “আমরা মধ্যযুগে নেই, আধুনিক যুগে আছি” বলে যে মন্তব্য করেছেন, তা মূলত ইসলাম ধর্মে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধানকেই ‘মধ্যযুগীয়’ আখ্যা দেওয়ার শামিল। জমিয়ত নেতাদের ভাষ্য, এ ধরনের বক্তব্য স্পষ্টতই ইসলামবিরোধী এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অসম্মানজনক।

    তারা আরও বলেন, একজন ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সমাজে মানুষের ইজ্জত-আব্রু ও নিরাপত্তা নিশ্চিত করার যে ঐশী বিধান রয়েছে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই।

    বিবৃতিতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    আদালতকে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

    মে ২৪, ২০২৬

    তারেক রেজা গ্রেপ্তারের পর ভাইরাল জুলাইয়ের সেই জানাজার ছবি

    মে ২৪, ২০২৬

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’ আখ্যা গণঅধিকার থেকে বিএনপিতে যাওয়া রাশেদ খাঁনের

    মে ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.