Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»যুদ্ধে সুস্পষ্টভাবে জিতেছে ইরান: ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    যুদ্ধে সুস্পষ্টভাবে জিতেছে ইরান: ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড।

    তার মতে, ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই এখন কঠিন কৌশলগত পরিস্থিতির মুখোমুখি।

    ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি নিরাপত্তা পরিষদের সাবেক এই প্রধান কর্মকর্তা বলেন, ‘ইরান যুদ্ধে জিতেছে, হয়তো কয়েক পয়েন্টের ব্যবধানে, কিন্তু এটি একটি সুস্পষ্ট বিজয়।’

    আইল্যান্ড বলেন, ইরানের নেতৃত্ব অটুট রয়েছে। যুদ্ধের পুরো সময় তারা দৃঢ়তা দেখিয়েছে। এর ফলে তেহরান আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে দরকষাকষিতে শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে।

    তিনি আরও বলেন, আমেরিকাকে ‘একটি সুস্পষ্ট উভয় সংকটে’ পড়তে দেখা যাচ্ছে।

    আইল্যান্ড ইঙ্গিত দেন, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলার পরিবর্তে যুদ্ধ বন্ধের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

    এ পরিস্থিতিকে আমেরিকা ও ইসরাইল, উভয়ের জন্যই চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন তিনি।

    সূত্র: মিডল ইস্ট আই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

    মে ২৪, ২০২৬

    স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ

    মে ২৪, ২০২৬

    হোয়াইট হাউসের কাছে গোলাগুলির সময় ভেতরেই ছিলেন ট্রাম্প

    মে ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.