Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»সড়ক দখল করে পশুর হাট বসালেন আ. লীগ নেতা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সড়ক দখল করে পশুর হাট বসালেন আ. লীগ নেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইউনুস মিয়ার বিরুদ্ধে। এতে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, অলুয়া চৌমুহনী এলাকার ব্যস্ত সড়কের ওপর পশুর হাট বসানো হয়েছে। হাটের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তার ওপর হাট বসানো হয়েছে। এছাড়া একজন স্কুল কর্মচারী কীভাবে পশুর হাটের ইজারা পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

জানা গেছে, মো. ইউনুস মিয়া মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি একই সঙ্গে মালাপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) এবং মনোহরপুর অলুয়া চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনুস মিয়া বলেন, “আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন বিএনপি করি, জামায়াতও করি। এই বাজার অনেক আগে থেকেই রাস্তার ওপর বসে আসছে। আমি শুধু ইজারা এনেছি। প্রশাসন চাইলে বন্ধ করে দেব।”

বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিদ্যালয়ের খেলার মাঠ এবং রাস্তার ওপর পশুর হাট বসানো অবৈধ। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ হাট উচ্ছেদ করে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা

জুলাই ৯, ২০২৬

হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের

জুলাই ৯, ২০২৬

কক্সবাজারে বন্যায় পানিবন্দি ৫ লাখ মানুষ

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.