Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»আদালতকে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আদালতকে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আদালতকেও ধীরে ধীরে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের  সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২৪ মে) সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, একটা পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আবার ফিরছে—ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয়, আর উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা-গ্রেফতার। আদালতকেও ধীরে ধীরে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে।

তারেক রেজাকে গ্রেফতার করা বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহ থেকে কিছুক্ষণ আগে তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। অথচ যারা প্রকাশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার উপর হামলা চালিয়েছে, তারা সবাই আজ জামিনে বাইরে। অয়ন রহমানকে গতরাতে ডিবি তুলে নেওয়ার পরও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। আজ হয়তো এসব দেখে কেউ কেউ হাসবে, তামাশা করবে, নিজেদের খুব শক্তিশালী ভাববে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই, যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে।গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান।

উল্লেখ্য, রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে সংবাদ সম্মেলনে এসে গ্রেফতার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম

জুলাই ৮, ২০২৬

জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-মাদক উদ্ধার

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা ইসলামী আন্দোলনের

জুলাই ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.