Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশব্যাপী প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন নারী। এর মধ্যে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৯১ জন, যা মোট ধর্ষণের ৬৩ শতাংশ। 
রবিবার (২৪ মে) রাতে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন ক্রাইম ডকুমেন্টেশন সেন্টার (ক্রিডো) কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। এই পরিসংখ্যান প্রণয়নে আইন ও সালিশ কেন্দ্র, অধিকার ও ক্রাইসিসি ডকুমেন্টেশন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
ক্রিডোর পরিসংখ্যান অনুযায়ী, বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে চলতি মে মাসে। আবার ১৮ বছরের বেশি বয়সী নারী ধর্ষণের ঘটনা ঘটেছে মার্চ মাসে ১৫ জন। ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে মার্চ মাসে ঘটেছে ১০ জন, যা বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। একইসাথে তিন মাসের ধর্ষণচেষ্টা মতো অপরাধের সংখ্যা ২২ জনের।
অন্যদিকে, ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ২১ জনের। তিন মাসের এই পরিসংখ্যানে মাস হিসেবে ফেব্রুয়ারির শেষ দশ দিনে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৮ জনের, যা মাসের হিসাবে সর্বোচ্চ।
পরিসংখ্যানে ধর্ষণের চিত্র তুলে ধরার পাশাপাশি প্রতিটি ভুক্তভোগীর জন্য সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন ক্রিডো।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে ‘কেপিআই’ ঘোষণা করল সরকার

জুলাই ৬, ২০২৬

বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

জুলাই ২, ২০২৬

নয় দফার ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সাদিক-ফরহাদ, দাবি আব্দুল কাদেরের

জুলাই ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.