Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার পথ অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী গুরুতর আহত হন।

সোমবার সকালে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশাদ আলী মন্ডলের ছেলে, রংপুরের মাহিগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত কর্মকর্তা আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে পুস্পা আক্তার (৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আনিছুরের স্ত্রী আয়েশা খাতুন (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়ে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে পৌঁছালে এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার শিশু মেয়ে পুস্পা আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন স্ত্রী আয়েশা খাতুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক আনিছুর রহমান ও তার মেয়ে পুস্পাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.