Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদুল আজহা উপলক্ষে জানিয়েছেন, কোনোভাবেই জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।

    সোমবার (২৫ মে) ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিও কনফারেন্সে উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বৈঠক থেকে জেলা প্রশাসনগুলোকে এ নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কোরবানি কেবল নির্ধারিত স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। এ উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো প্রথা চালু করা যাবে না।

    তিনি আরও বলেন, ঈদের নামাজ কেবল নির্ধারিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা অবরোধের অনুমতি দেওয়া হবে না।

    কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে
    পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, ৯ বাংলাদেশি আটক
    এছাড়াও, কোরবানির পর বর্জ্য অপসারণ, অবৈধ মাংস বিক্রি বন্ধ এবং বেআইনি কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বৈধ কসাইখানাগুলোকে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে পশু না রাখার কথাও বলা হয়েছে।

    কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে
    যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিজয়ের
    এসময় উৎসবকালীন সময়ে নিরাপত্তা, স্যানিটেশন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় স্থানে নিয়মিত পায়ে টহল দেওয়ার কথাও বলা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    সন্দেহ হলেই হোল্ডিং সেন্টারে আটক, পশ্চিমবঙ্গে নতুন নির্দেশ ঘিরে চাঞ্চল্য

    মে ২৫, ২০২৬

    আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

    মে ২৫, ২০২৬

    বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা উদ্যোগ, আদালতে মামলা

    মে ২৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.