Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’র রাজকীয় বিদায়
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’র রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার (২৫ মে) সন্ধ্যায় নতুন মালিক মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনা, রঙিন স্মোক ও উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী এই বিদায় আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে দুপুর থেকেই এ আয়োজনকে ঘিরে মানুষের ভিড় বাড়তে থাকে। খামারজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। খামারিরা প্রথমে বিরল এলভিনো জাতের মহিষটিকে গোসল করিয়ে পরিপাটি করেন। পরে বিশেষ সাজে সাজিয়ে রাজকীয়ভাবে বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

একপর্যায়ে মহিষটির গায়ে বিশেষ পোশাক পরিয়ে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে গাড়িতে তোলা হয়। এ সময় রঙিন স্মোক উড়িয়ে জমকালো পরিবেশ তৈরি করা হয়। বিদায়ের মুহূর্তে খামারের মালিকপক্ষ ও উপস্থিত দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

খামার সূত্রে জানা গেছে, এলভিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের গড়ন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেতে শুরু করে।

প্রায় ৭০০ কেজি ওজনের বিশাল আকৃতির এই মহিষটি কোরবানির পশুর হাট পুরোপুরি জমে ওঠার আগেই প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে নেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। তবে বিক্রির পর হঠাৎ করেই মহিষটি দেশ-বিদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুধু একনজর দেখতে খামারে ভিড় করতে থাকেন।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও মহিষটির লালন-পালনকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে এভাবে বিদায় জানাতে বেশ কষ্ট হচ্ছে। তবে কোরবানির মূল উদ্দেশ্যই যেহেতু ত্যাগের মহিমা, তাই হাসিমুখে এটিকে বিদায় দিতে হচ্ছে।’

অন্যদিকে মহিষটির ক্রেতা সামির জানান, ‘তিনি অনেক আগেই মহিষটি সাধারণ নিয়মেই ক্রয় করেছিলেন। পরে হঠাৎ করেই এটি বিশ্বজুড়ে ভাইরাল হওয়ার খবর পান। বর্তমানে জিনজিরা এলাকায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে একনজর দেখার জন্য স্থানীয় বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.