Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»এবার রোমান্টিক গান গাইলেন রফিকুল ইসলাম মাদানী, ভিডিও ভাইরাল
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এবার রোমান্টিক গান গাইলেন রফিকুল ইসলাম মাদানী, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিভিন্ন কর্মকান্ডে প্রায়ই আলোচিত সমালোচিত হন দেশব্যাপী শিশুবক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ‘গোনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত’ এমন মন্তব্য করে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে আলোচিত এই ইসলামি বক্তাকে নিয়ে হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়। তবে এবার তার রোমান্টিক গানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

রবিবার (২৪ মে) রাতে মাহবুবুল হক হাসান নামের ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলাম মাদানীর রোমান্টিক গানের ভিডিওটি পোস্ট করা হয়। এরপর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলাম মাদানী পুকুর পাড়ে মোবাইল নিয়ে গান গাচ্ছেন। এ সময় মোবাইলে ভিডিও কল সংযুক্ত এক ব্যক্তিকে গান শোনাতে দেখা যায়। তবে ভিডিও কলে কোন ব্যক্তিকে তিনি গান শোনাচ্ছিলেন তার পরিচয় পাওয়া যায়নি।

রফিক মাদানীর ভাইরাল হওয়া রোমান্টিক গানটি স্বরচিত বা অন্য কোন শিল্পির সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তিনি যে গানটি গেয়েছেন তার লাইনগুলো হলো: ‘ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর ভেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা’।
ভাইরাল হওয়া গানের ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে রফিক মাদানীকে কেউ উৎসাহ দিয়েছেন, আবার কেউ করেছেন সমালোচনা। মুসকান রহমান নামের আইডি থেকে একজন মন্তব্যের ঘরে বলেন,‘ কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন’

সাজ্জাদ চৌধুরী নামের এক ব্যক্তি কমেন্টে লেখেন, ‘হুজুর যেহেতু বলেছে তবে এটা গজলই হবে’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.