Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯।

সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ছয় ও ১০ মাস বয়সী শিশু দুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মাস বয়সী শিশুটি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অপর ১০ মাস বয়সী শিশুটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের বাসিন্দা। গত ২০ মে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে শিশুটি মৃত্যু হয়।

তবে গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসার কথা জানিয়ে চিকিৎসক ঝন্টু সরকার বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৬২ শিশু।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু এ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ‘হামের টিকা নেওয়া শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ কমে আসছে। যার ফলে আক্রান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তিও কমছে। তবে শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যদের আরও দায়িত্বশীল হতে হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সন্তান বিক্রি করা নিয়ে যা বললেন আইফোন কেনা সেই বাবা

আগস্ট ৩১, ২০২৬

এক কোটি তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী

আগস্ট ৩১, ২০২৬

বিহারে ৭৫০ মক্তব ও ৫১৫ আদর্শ মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্য জমিয়তের

আগস্ট ৩১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.