Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো যাত্রীদের কাছে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় মানুষ খোলা ট্রাকে ছুটছে গন্তব্যে।

স্থানীয় একাধিক সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গসহ ২৭টি রোডে যানবাহন চলাচল করছে। কিন্তু এই চন্দ্রা এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় বেশির ভাগ যাত্রীরা ট্রাকযোগে ছুটছে নিজ নিজ গন্তব্যে।

বীরগঞ্জগামী হাসিনুর বলেন, ‘আমাদের রোডের জাহেদা পরিবহন ৭০০ টাকার ভাড়ার মধ্যে আজকে ১৬০০ টাকা চাচ্ছে । তাই কম ভাড়ায় ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বাদশাহ পরিবহনের সুপারভাইজার বলেন, ‘স্ট্যান্ডে আমাদের খরচ বেশি। তাই ভাড়া বেশি না নিয়ে উপায় নেই।’

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, ‘আমরা গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৪০ জন দায়িত্ব পালন করছি। এখানে কালিয়াকৈরে কোনো সিন্ডিকেট নেই। ট্রাকে যাত্রী ওঠানোর বিষয়ে আমরা কড়া নজর রাখছি, চন্দ্রা থেকে ট্রাকে যাত্রী ওঠানো বন্ধ করেছি, তবু্ও দু-একজন লাফিয়ে উঠে পড়ে।’

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, ‘কেউ যেন ভাড়া বেশি নিতে না পারে সেদিকে নজর আছে, কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেব।’

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.